১৪ লাখেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছে: এনবিআর

101

বছর এখন পর্যন্ত ১৪ লাখেরও বেশি করদাতা অনলাইনের মাধ্যমে রিটার্ন জমা দিয়েছেন এবং ১৮ লাখেরও বেশি করদাতা ই-রিটার্নের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

- Advertisement -

- Advertisement -

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল-সংক্রান্ত ব্যবস্থা করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া ক্রমশ সহজীকরণ ও অধিকতর করদাতা-বান্ধব করা হয়েছে।

এনবিআর এরই মধ্যে আয়কর দিবস পরবর্তী সময়েও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি বছরব্যাপী চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। আয়কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করলে আয়কর আইন, ২০২৩ এর ৭৬ ধারা অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াত এবং কোনোরূপ কর অব্যাহতি পাবেন না। তাছাড়া, কর দিবসে যে পরিমাণ কর অপরিশোধিত থাকবে তার ওপর আয়কর আইন, ২০২৩ এর ১৭৪ ধারা অনুযায়ী মাসিক ২ শতাংশ হারে (সর্বোচ্চ ২৪ মাস) অতিরিক্ত কর আরোপ করা হবে।

You might also like