বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কের বার্তা নিয়ে গতকাল রাতে ঢাকা ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিন দিনের সফরের দ্বিতীয় দিনে তিনি আজ শুক্রবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আগামীকাল শনিবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন।
গতকাল রাতে ঢাকায় এসে পৌঁছালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
এ বছরের মার্চে তুরস্কে দ্বিপক্ষীয় সফরে যান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দক্ষিণ কোরিয়া সফর শেষে এবার ফিরতি সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
২০২০ সালের ডিসেম্বরের পর এটি ছিল কোনো তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। একই সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর।
