টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো টাইগাররা, সাকিবকে নিয়ে নতুন নাটক ?

6

ধারাবাহিক ১৬টি আসরের পর এবার টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো টাইগাররা। টি২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যেন জুয়া খেলে আসছিল বিসিবি , এমনই মন্তব্য ক্রীড়া সাংবাদিকদের।  যেখানে খেলা ছাপিয়ে বড় হয়ে উঠেছিল রাজনীতি । তবে মুখ ফুটে এ কথা কেউ বলেনি , কার ভয়ে সেকথা বলারও পরিবেশ নেই। ।

- Advertisement -

- Advertisement -

এদিকে আবার শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সুদীর্ঘ সভা শেষে সাকিবকে জাতীয় দলে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে যেন প্রমাণ করল– তারা ক্রিকেট নিয়ে জুয়াই খেলছে। তার আগেই বাংলাদেশ টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। বাংলাদেশের জায়গায় আগামী মাসে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড।

দুর্বল ক্রিকেট কূটনীতির বলি আগেই হয়েছিল বাংলাদেশ। গত সপ্তাহে আইসিসির সভায় ভোটাভুটিতে হেরে আসে বাংলাদেশ। সঙ্গে খুইয়ে আসে বিশ্বকাপ খেলার আশা। মুখ রক্ষার জন্য ‘অলৌকিক কিছু’র কথা শুনিয়ে আশার মরীচিকাকে প্রলম্বিত করতে চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

কিন্তু গতকাল এক ফুৎকারে বাংলাদেশের সমস্ত আশার আলো নিভিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশের জায়গায় টি২০ বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তারা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছে, ‘নির্ধারিত ম্যাচ সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্বীকৃতি জানানোয় স্কটল্যান্ড আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হবে।’

বাংলাদেশের জায়গায় ৭ ফেব্রুয়ারি কলকাতায় উইন্ডিজের বিপক্ষে খেলবে স্কটিশরা। যার অর্থ, ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত সব বিশ্বকাপ খেলা একটি ক্রিকেট জনপদ এবার খেলতে পারছে না বিশ্বকাপের আসরে। বাংলাদেশ ক্রিকেটকে আরও মাশুল গুনতে হতে পারে বলে আলোচনা আছে।

দেশের ক্রিকেটপ্রেমী মানুষের হৃদয় ভাঙার জন্য এটুকুই যথেষ্ট ছিল। কিন্তু বিসিবির মনে যেন ছিল অন্য কিছু। তারা ক্রিকেটভক্তদের জন্য আরও বিস্ময় তৈরি করেছে। দেশের ক্রিকেট থেকে প্রায় হারিয়ে পাওয়া সাকিবকে তারা সামনে নিয়ে এসেছে। জানাল, মার্চে পাকিস্তান সিরিজে জাতীয় দলের হয়ে খেলবেন সাকিব। তবে বিশ্বকাপের বেদনা সাকিব দিয়ে চাপা দিতে পারবে কিনা বিসিবি, তা দ্রুতই জানা যাবে।

বিসিবির এ কর্মকাণ্ডের বিপরীতে বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ কী? ঘরোয়া ক্রিকেট বয়কটের ডাক দিয়েছে ৪৫ ক্লাব; অনিশ্চিত ঢাকা প্রিমিয়ার লিগ; আর বিশ্বকাপ খেলা তো হচ্ছেই না। এখানে সাধ আর সাধ্যের দ্বন্দ্ব নেই; আছে ক্রিকেট আর রাজনীতির। যেখানে বড্ড অসহায় শান্ত-লিটনরা।

You might also like