ওমরাহ করে ফেরার পথে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিকুর রহিম। হাজারো যাত্রীর সঙ্গে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করার কথা বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নিজেই জানিয়েছেন।
ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দুবাই থেকে জেদ্দায় ফিরে গেছেন মুশফিক।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মুশফিক লিখেছেন, “কিছু দিন আগে ওমরাহ হজ করার জন্য আমি মক্কা এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি হজ শেষ করি এবং আজ দুবাই হয়ে বাংলাদেশে ফেরার জন্য রওনা হই। জেদ্দা থেকে দুবাইয়ের পথে আমাদের বিমান রওনা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে। এখন আমি হাজারও যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে আছি… একমাত্র সর্বশক্তিমান আল্লাইহ জানেন কখন ও কীভাবে আমরা অন্য বাংলাদেশীদের সঙ্গে ঢাকায় ফিরতে পারব।”
