সাংবাদিকই থাকবেন ৭০০ জন, কিন্তু অডিটোরিয়াম মাত্র ৩৪০ আসনের । তাই থাকছে বিশেষ কিছু নিয়মও। ফটোগ্রাফারের সংখ্যা সীমিত রাখা হয়েছে। ক্যামেরাপারসন ও সাউন্ড টেকনিশিয়ানদের নির্ধারিত স্থানে সরঞ্জাম বসাতে হবে। একই সঙ্গে প্রতিটি টিভি চ্যানেলকে মাত্র একটি ক্যামেরা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা ঘিরে যে তুমুল আগ্রহ দেখা গেছে গনমাধ্যমে তারই প্রতিফলন সংবাদ সম্মেলনের প্রস্তুতি ঘিরে। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির প্রথম বিশ্বকাপ দল ঘোষণাকে ঘিরে শুধু ব্রাজিলেই নয়, গোটা ফুটবল বিশ্বে এখন আলোচনার খোরাক জুগিয়েছে বিষয়টি।
বার্তাসংস্থাগুলোর খবরে বলা হয়েছে আগামীকাল সোমবার বিকেল ৫টায় রিও ডি জেনেইরোর বিখ্যাত মিউজিয়াম অব টমোরোতে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন দলের অভিভাবক আনচেলত্তি। সংবাদ সম্মেলনটি কাভার করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০০ সাংবাদিক উপস্থিত থাকবেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বরাতে এমনটাই জানিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ও’গ্লোবো।
অনুষ্ঠানটি দুই ভাগে আয়োজন করা হবে। মূল মঞ্চে প্রায় এক হাজার মানুষের বসার ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে সাংবাদিকদের পাশাপাশি অতিথি ও পৃষ্ঠপোষকরাও থাকবেন। এ ছাড়া আলাদা একটি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে অংশ নেবেন আনচেলত্তি।
বিশ্বকাপ দল ঘোষণার এই অনুষ্ঠান ঘিরে আন্তর্জাতিক আগ্রহ কতটা তুঙ্গে, সেটার প্রমাণ মিলছে বিদেশি সংবাদমাধ্যমের উপস্থিতিতেই। ব্রাজিলের বাইরে আরও ১৩টি দেশের সাংবাদিক এই অনুষ্ঠানের জন্য নিবন্ধন করেছেন। তালিকায় রয়েছে আর্জেন্টিনা, চিলি, যুক্তরাষ্ট্র, এল সালভাদর, ইংল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, ইতালি, স্পেন, চীন, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ ও জাপান।
ণে।
