জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহকে বগুড়ার মামলায় গ্রেপ্তার

4

সবশেষ ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নিবার্চনে অংশ নিলেও ভোটের আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) বগুড়া জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ। আত্মগোপনে থাকা এই রাজনীতিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বেও আছেন।

- Advertisement -

- Advertisement -

শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।  জুলাই গণ–অভ্যুত্থানের পর শরিফুল ইসলামের বিরুদ্ধে ছাত্র-জনতাকে হত্যা ও হামলার অভিযোগে করা ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার সাংবাদিকদের জানিয়েছেন, শরিফুল ইসলামকে বগুড়ার শিবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে ২০২৪ সালের ৭ আগস্ট করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শরিফুল লাঙ্গল প্রতীক নিয়ে ধানের শীষের মীর শাহে আলমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান। যদিও ভোট শেষ হওয়ার আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পরিবেশ অনুকূলে না থাকায় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

You might also like