বাংলাদেশে ভারতের হাইকমিশনার হচ্ছেন সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদী!
পেশাদার কূটনীতিকের বদলে বাংলাভাষি রাজনীতিককে পাঠিয়ে কি বার্তা দিচ্ছে ভারত ?
ঢাকায় আসছেন নতুন ভারতীয় হাইকমিশনার। আর এই পদে দায়িত্ব পালনরত প্রণয় ভার্মাকে বদলি করা হয়েছে বেলজিয়ামে । এগুলো পুরো খবর হলেও সাথে জল্পনা চলছে , তবে কে আসছেন ঢাকায় ! কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই তবে গুঞ্জন মেলছে ডালপালায় । এবার নাম এসেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীর।
ভারতীয় গনমাধ্যমের খবর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী-কে করা হচ্ছে বাংলাদেশে ভারতের হাইকমিশনার। দুই দেশের সুসম্পর্ক বজায় রাখার দায়িত্ব থাকবে বাংলার ছেলের কাঁধেই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই কেন্দ্রের এই বড় ঘোষণা।

গত দেড় বছরে বাংলাদেশ-ভারকত কূটনৈতিক সম্পক শুধু শীতল নয় বরং বলা যায় দুৈই যুগের মধ্যে নেমেছে একেবারে তলানিতে। ২০২৪ সালের আগস্টে গনঅভূত্থানে্য়ােআম লীগ সরকারের পতনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহনের পর থেকেই শুরু টানাপোড়েন । মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবতী সরকার দায়িত্ব নিয়েই দিল্লীতে বাংলাদেশের হাইকমিশনার বদলে দিয়েছিল। প্রণয় ভার্মা ঢাকায় অনেক নাকানি-চুবানি খেয়ে টিকে ছিলেন। সাউথ ব্লক খ্যাত ভারতীয় পররাষ্ট্র দপ্তর অপেক্ষা করেছে ঢাকায় নির্বাচিত সরকারের জন্য। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের দুমাস পুর্তিতেই এলো ভারতীয় নতুন হাইকমিশনারের নাম। এখন দেখার পালা পেশাদার কূটনীতিকের বদলে একজন বাংলাভাষি ঝানু রাজনতিবিদ দীনেশ ত্রিবেদী কি করেন নিকট প্রতিবেশী দেশের তিক্ত মনোভাবকে বদলে।
বারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাইকমিশনার করে পাঠানোর সিদ্ধান্তের ঘোষণা করেছে কেন্দ্র। ইউপিএ জমানায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে তিনি কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীও ছিলেন। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেন। ওই বছরই মার্চ মাসে তিনি বিজেপিতে যোগ দেন। এবার কেন্দ্রীয় সরকার তাঁকে বড় দায়িত্ব দিয়েছে। দীর্ঘ সময় বাদে প্রতিবেশী দেশে কোনও রাজনৈতিক প্রতিনিধিকে হাইকমিশনার হিসাবে নিয়োগ করা হল। তিনি প্রণয় ভর্মার জায়গায় এই দায়িত্ব পাচ্ছেন।
