এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত, বাতিল নুসরাত তাবাসসুমের আবেদন
সংরক্ষিত নারী আসনে জামায়াত সমর্থিত জোটের ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত সমর্থিত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত এবং নুসরাত তাবাসসুমের আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনিরা শারমিনকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমার নির্দেশ দিয়েছে ইসিতে। আজ বুধবার (২২ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ ঘোষণা দেন।

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের প্রাথীর্তা স্থগিতের পর দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল হয়েছে। নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তার আবেদনটি গ্রহণ করেনি। বুধবার (২২ এপ্রিল) এ ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেন নুসরাত তাবাসসুম। তবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকাল ৪টা পর্যন্ত। এদিকে সরকারি চাকরি ছাড়ার সময়সহ আনুষঙ্গিক তথ্য অস্পষ্ট থাকায় এনপিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তার পক্ষে প্রয়োজনীয় যুক্তি ও তথ্য উপস্থাপনের জন্য আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছে কমিশন।
প্রার্থিতা বাতিল বা অযোগ্য ঘোষণা আরপিওতে প্রার্থীর অযোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(চ) ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি সংসদ সদস্য নির্বাচতি হওয়ার অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনও চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।
প্রথম দিনে বাছাইকালে জামায়াত জোটের অন্য যে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয় তারা হচ্ছেন- জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পাওয়া নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার, জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডা. মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে ২৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।
