“ ১৩ বছরেও একটি চাঞ্চল্যকর হত্যার চার্জশিট দিতে না পারা অত্যন্ত বেদনাদায়ক “

সাগর-রুনি হত্যাকান্ডের তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য আদালত আরো ৬ মাস সময় দেয়ার পর অ্যাটর্নি জেনারেলের মন্তব্য

5

আলোচিত সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের তদন্ত প্রতিবেদন সময়মত না দেয়া প্রসঙ্গে  অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন “ ১৩ বছরেও একটি চাঞ্চল্যকর হত্যার চার্জশিট দিতে না পারা অত্যন্ত বেদনাদায়ক। “  গতকাল রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, এ মামলার তদন্তে থানা, ডিবি ও র‍্যাব মিলিয়ে ১২ বছর আট মাস ২১ দিন সময় পার হয়েছে।  মামলাটি প্রথমে থানা চার দিন, এর পর ডিবি দুই মাস দুদিন এবং পরে র‍্যাব দীর্ঘ সময় তদন্ত করেছে। তদন্তকালে আটজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে সাতজন কারাগারে এবং একজন জামিনে গিয়ে পলাতক। তদন্ত এখনও পূর্ণাঙ্গ হয়নি। আগের তদন্ত সংস্থাগুলোর তথ্য হস্তান্তরে ঘাটতি থাকায় নতুন টাস্কফোর্স কাজ করতে সমস্যায় পড়ছে।

- Advertisement -

- Advertisement -

দীর্ঘ ১৪ বছরেও রহস্য উন্মোচন না হওয়া সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত জানিয়েছেন, নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পারায় এই নতুন সময়সীমা বেঁধে দেওয়া হলো। এর আগে গত বছরের ২৩ অক্টোবর আদালত তদন্তের জন্য ৬ মাস সময় দিয়েছিলেন, যার মেয়াদ গতকাল শেষ হয়।

You might also like