মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ নারী ফুটবল দল

11

হ্যাট্টট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মারিয়া মান্দার দল। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ।

- Advertisement -

- Advertisement -

মালদ্বীপের বিপক্ষে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আগের তিনটি ম্যাচেই বাংলাদেশ জিতেছে অনায়াসে, দাপটের সঙ্গে। তবে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। ম্যাচের মাত্র ১১ সেকেন্ডে গোল করে যখন বড় ব্যবধানে জয়ের সুবাস মিলছিল, ঠিক সেখান থেকেই যেন খেই হারিয়ে ফেলা। রক্ষণের দৃষ্টিকটু ভুল আর অসাবধানতার সুযোগ নিয়ে দুই গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে মালদ্বীপ। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের এক কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।এদিকে টানা দুই ম্যাচ হেরে বাদ পড়েছে মালদ্বীপ।

 

 

তা–ও চতুর্থ গোলটি এসেছে ম্যাচের শেষ মিনেটে। সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক মিশনের প্রথম ম্যাচে তিন পয়েন্ট আর সেমিফাইনাল নিশ্চিত হলেও মাঠের অনুজ্জ্বল পারফরম্যান্স বর্তমান চ্যাম্পিয়নদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য।

 

 

এর আগে, গত ২৫ মে টুর্নামেন্টের প্রথম দিনে মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে শুরু করেছে স্বাগতিক ভারত। সেই ভারতকে টপকে গ্রুপ সেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে বাংলাদেশের দরকার ছিল আরও বড় ব্যবধানের জয়।

You might also like