গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায়ে জিপি হাউসের সামনে ‘গণসমাবেশ’

9

টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সাম্প্রতিক বাংলাদেশ সফরের প্রেক্ষাপটে গ্রামীণফোনের সাবেক কর্মীরা জিপি হাউসের সামনে ‘গণসমাবেশ’ কর্মসূচি পালন করেছেন। ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে গতকাল  বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে শুরু করে আড়াইটা পর্যন্ত চলে এই সমাবেশ। সমাবেশে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক শ্রম মানদণ্ড অনুযায়ী তাঁদের পাওনা দ্রুত নিষ্পত্তির দাবি জানান।

- Advertisement -

- Advertisement -

সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, টেলিনর সিইও তাঁর সফরে ‘স্মার্ট বাংলাদেশ’ ও ‘শ্রম মান উন্নয়ন’ নিয়ে যে আশা ব্যক্ত করেছেন, গত ১৫ বছরের বাস্তবতায় তার কোনো প্রতিফলন দেখা যায়নি। উল্টো ১৭ মাস ধরে চলমান আন্দোলনের পরও ৪ হাজার পরিবারের পাওনা পরিশোধে কোম্পানিটি কোনো কার্যকর পদক্ষেপ বা আগ্রহ দেখায়নি। গ্রামীণফোনের মতো একটি শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠানের এই অবস্থান ‘দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ’ এবং বৈশ্বিক নৈতিকতার পরিপন্থী।

You might also like