যাহা সমন্বয় ,তাহাই মূল্য বৃদ্ধি , অবশেষে বাড়লো পেট্রল,ডিজেল,অকটেন ও কোরোসিনের দাম

ডিজেল প্রতি লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে, কেরোসিন ১৮ টাকা , অকটেন ২০ টাকা, আর পেট্রল লিটারে বেড়েছে ১৯ টাকা

14

একাধিক মন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়বে না বলে ঘোষণা দিয়েছিলেন । শুধু অর্থমন্ত্রী একবার আভাষ দিয়েছিলেন যে জ্বালানী তেলের দামে সমন্বয় করা হতে পারে। তবে স্বয়ং প্রধানমন্ত্রীও যখন আশ্বাস দিয়েছিলেন যে জনগনের কথা মনে রেখে তেলের দাম বাড়ানো হয়নি,তখন বেকুব জনগন বোঝে নাই যে আসলে সমন্বয় আর দাম বাড়ানো একই নাকি দুজিনিষ। ট্যাকের টাকা বেশি দিয়ে যখন কিনতে হবে পেট্রল,অকটেন,ডিজেল আর কেরোসিন তখন টের পাবেন সমন্বয় আর বৃদ্ধি বলকে কি বোঝায় ?

- Advertisement -

- Advertisement -

হ্যা আমদানি ব্যায়ের সাথে সমন্বয় সাধনের জন্যই  বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার রাত ১২টার পর থেকে এ দাম কার্যকর হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

 

নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা।

এর আগে সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি যে দাম নির্ধারণ করা হয়েছিল, সেই দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলে লিটারে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে।

নতুন সমন্বয়ে ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, এতে লিটারে ১৮ টাকা বেশি গুনতে হবে ভোক্তাকে। অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, এখানে লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি দেখা গেছে। আর পেট্রল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, যা লিটারে ১৯ টাকা বেশি।

ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়ের ব্যয়েও নতুন করে চাপ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

You might also like