বাংলাদেশ ও ভারতের পুঁজিবাজারে সহযোগিতা বাড়ানোর আশ্বাস সহকারি হাইকমিশনারের

6

বাংলাদেশ ও ভারতের পুঁজিবাজারে সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে যৌথভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন । গত রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শনের সময় তিনি এই আশ্বাস দিয়েছেন ।  এসময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়ন নিয়ে একটি কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, ভারতের সঙ্গে সহযোগিতার বড় সুযোগ রয়েছে। বিশেষ করে বাজারে বৈচিত্র্য আনা ও পণ্যভিত্তিক ডেরিভেটিভস বাজার গড়ে তুলতে ভারতের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

- Advertisement -

- Advertisement -

ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, পুঁজিবাজার বিষয়ে ভারতের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং বাংলাদেশ সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। যৌথ কারিগরি অধিবেশন, বিশেষায়িত কর্মশালা ও জ্ঞান বিনিময় কর্মসূচির মাধ্যমে বিশেষ করে পণ্যভিত্তিক ডেরিভেটিভস খাতে বাংলাদেশের আর্থিক বাজার আরো শক্তিশালী করা সম্ভব।

 

You might also like