জনপ্রিয় হচ্ছে জ্বালানি সাশ্রয়ি ও পরিবেশবান্ধব যানবাহন

দেশে ইলেকট্রিক যানবাহন তৈরি শুরু করেছে অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (BAIL)

8

উন্নত আধূনিক বিশ্বে এখন ক্রমশ জনপ্রিয় হচ্ছে ইলেকট্রিক যানবাহন (EV)। জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব বিদ্যুৎচালিত যানবাহনই এখন বিশ্বের নানা দেশে ব্যবহার হচ্ছে মানুষের স্বার্থেই । কারন পরিবেশ হুমকির মুখে থাকলে বিপন্ন হবে জনজীবন,ক্ষতিগ্রস্থ হবে পরবর্তী প্রজন্ম। আর সেসব বিবেচনায় বাংলাদেশেও চালু হচ্ছে ইলেকট্রিক যানবাহন (EV) ।

- Advertisement -

- Advertisement -

আর দেশের প্রথম অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (BAIL)এরই মধ্যে ইলেকট্রিক যানবাহন তৈরি শুরু করেছে। আর এধরনের  তিনটি ইলেকট্রিক যানবাহন (EV) ব্র্যান্ড উন্মোচন করেছে তারা। এগুলো হচ্ছে MEV (৪ চাকার যাত্রী ও কার্গো যান), Glider (মোটরবাইক) এবং Otomax (৩ চাকার যান)। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের অটো শোতে প্রদর্শিত হয়েছে এসব ব্র্যান্ডের একাধিক প্রোটোটাইপ মডেল ।

 

বিএআইএল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ মাসের মধ্যে বাণিজ্যিক বিক্রি শুরু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। খুব শিগগিরই প্রি-বুকিং চালু হবে। ২০২৬ সালের জুনে ঘোষিতব্য পরবর্তী বাজেট স্থানীয়ভাবে উৎপাদিত যানবাহনের দামের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

দেশীয় গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের যানবাহন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপের প্রত্যাশা করছে বিএআইএল কর্তৃপক্ষ । বাইল প্রতিশ্রুতি দিচ্ছে—৫ বছরের ওয়ারেন্টি এবং উন্নত বিক্রয়োত্তর সেবার মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী মূল্যের স্থানীয়ভাবে উৎপাদিত ইলেকট্রিক যানবাহন দেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারলে দ্রুতই দেশ পরিবেশবান্ধব যানবাহনের সুবিধা পেতে শুরু করবে।

 

You might also like