গোলাপি জয়া আহসান , সোশ্যাল মিডিয়ায় ঝড় !
জয়া অভিনীত নতুন সিনেমা ‘ওসিডি’ কলকাতায় মুক্তি পাবে আগামী ৬ ফেব্রুয়ারি
জয়া আহসান ,এপার বাংলা,ওপার বাংলায় সমান জনপ্রিয়তা নিয়ে শুধু টিকেই আছেন তাই নয় , বলা যায় দাপটের সঙ্গেই এগিয়ে আছেন । নিয়মিত অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও তার শক্ত অবস্থান । সিনেমা হলে ছবির মুক্তি বা ওটিটির ওয়েব সিরিজের টিজার লঞ্চিং সব কিছুই গনমাধ্যমে আসে জোরের সাথেই । আবার কোনো ইভেন্ট নেই কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামে আছে জয়ার লাস্যময় আত্মপ্রকাশ । এই যেমন কয়েক ঘন্টা আগেই গোলাপি করে দিয়েছেন নিজের ইনেস্টা একাউন্ট । গোলাপি পোশাকে নতুন কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি আর এসব হাস্যোজ্জ্বল মুহূর্তগলো ভক্তদের সাথে শেয়ার করায় সাড়া পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ।

আর এবছরটা দারুণভাবে শুরু করেছিলেন জয়া আহসান। কলকাতার টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে তার হাতেই। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের জন্য তার এই অর্জন । জয়া অভিনীত নতুন সিনেমা ‘ওসিডি’ কলকাতায় মুক্তি পাবে আগামী ৬ ফেব্রুয়ারি ।

ঢাকার জয়া আহসানের পারফরম্যান্স নিয়ে কলকাতার আনন্দবাজার লিখেছিল “ আকাশছোঁয়ার স্বপ্ন দেখা এক কেরিয়ারিস্ট মেয়ে থেকে দাম্পত্যের চেনা ছকের বাইরে হাঁটতে চাওয়া স্ত্রী কিংবা দত্তক সন্তানকে সহজভাবে ভালোবাসতে না পারা থেকে মেয়েকে আঁকড়ে বাঁচতে চাওয়া এক একলা মা—জয়া যেন নিজেকেই ছাপিয়ে গিয়েছেন এক ভূমিকা থেকে অন্য ভূমিকায়। “
