ভালোবাসা দিবেসের গান “ আমি পাখি হবো “ । হতেই পারে ,কারন ভালোবাসা হলেই প্রেমের ডানা লাগিয়ে উড়তেই চায় সবাই । আবীর সাদাফ ও দেবশ্রী অন্তরা কন্ঠ দিয়েছেন এই ভালোবায় পাখি হবার গানে । এর আড়ে লাগে উড়া ধুরা গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন দেবশ্রী অন্তরা । দেখা যাক আবী সাদাফের কন্ঠে সুর মিলিয়ে কতটা উড়তে পারে দেবশ্রী অন্তরা।
আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পাচ্ছে ব্যান্ড এক্সকেইপের নতুন গানটি। যেখানে প্রথমবার একসঙ্গে কণ্ঠ দিয়েছেন আবীর সাদাফ ও দেবশ্রী অন্তরা। এবারে গানটির একটি আলাদা বৈশিষ্ঠ্য হচ্ছে এ আইয়ের সহায়তায় এই মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে।
গানটির কথা লিখেছেন গীতিকার-সাংবাদিক রবিউল ইসলাম জীবন আর সুর ও সংগীতায়োজন করেছেন ব্যান্ডটির গিটারিস্ট কাজী রিন্টু ও আবীর সাদাফ। মিক্স–মাস্টারিং করেছেন বখতিয়ার হোসেন এবং এআই ভিজ্যুয়াল প্রোডাকশনে ছিল হাইপার কাট্স প্রোডাকশন।
গানটি নিয়ে আবীর সাদাফ বলেন, ‘এই প্রজেক্টের লক্ষ্য একেবারেই আলাদা। গানটি সবার ভালোলাগবে বলে আমার বিশ্বাস।
২০২৪ সালে প্রীতমের সঙ্গে মেগাস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমায় তাঁর প্লেব্যাক গান ‘লাগে উরাধুরা’ ব্যাপক জনপ্রিয়তা পান দেবশ্রী অন্তরা। পর দীর্ঘ সময় ধরে তাঁকে সংগীতে দেখা যায়নি। এই গান নিয়ে বিরতি ভেঙেছেন তিনি । অন্তরা দেবশ্রীর ভাষ্য, ‘‘লাগে উরাধুরার পর একটা সময় আমি চাইলেও নিয়মিত কাজ করতে পারিনি। স্বাস্থ্যগত দিক থেকে সময়টা কঠিন ছিল, কিন্তু সংগীত কখনও আমাকে ছাড়েনি। আমি পাখি হবো গানটি আমার কাছে এক ধরনের নতুন শুরু, আর এটাই আমার প্রথম ব্যান্ড কলাবোরেশন হওয়ায় বিষয়টা আরও স্পেশাল। গানটির আবেগ, তাদের ভিশন আর স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস’র ভাবনাটা আমাকে খুব টেনেছে। আমি সত্যিই রোমাঞ্চিত এবং আবারও শ্রোতাদের সঙ্গে সংযোগ তৈরি হবে বলে আশাবাদী।’
