রটারড্যাম চলচ্চিত্র উৎসবের সেরা সম্মানে বাংলাদেশের “ মাস্টার “

12

ঐতিহ্যবাহী রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করা রেজওয়ান শাহরিয়ার সুমিতের পলিটিক্যাল থ্রিলার ‘মাস্টার’ এই বিভাগে সেরার সম্মান জয় করে নিয়েছে।নেদারল্যান্ডসের এই উৎসবে বাংলাদেশের সিনেমা হিসেবে  অংশগ্রহণ করা ১২২ মিনিট দৈর্ঘ্যের  সিনেমা ” মাস্টার “  ।

- Advertisement -

- Advertisement -

বাংলাদেশের  রাজনীতিতে জড়িয়ে পড়া একজন আদর্শবাদী শিক্ষক জহিরের নৈতিক অবক্ষয় ও মানসিক পরিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। ক্ষমতার হাতছানি কীভাবে একজন সাধারণ মানুষকে কর্তৃত্ববাদী করে তোলে,তার মনস্তাত্ত্বিক জটিলতা এই সিনেমার মূল উপজীব্য। ভিন্নধর্মী গল্পের এই সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন এবং ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজের মতো দেশের একঝাঁক শক্তিমান অভিনয়শিল্পীরা। দক্ষিণ কোরিয়ার স্টুডিওতে কারিগরি কাজ সম্পাদন করা এই সিনেমাটি আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের চলচ্চিত্র হিসেবে জয়ের মুকুট নিজের নামে করে নিয়েছে। সিনেমার ইন্টারন্যাশনাল প্রিমিয়ার উপলক্ষে সিনেমার টিম এখন রয়েছেন নেদারল্যান্ডেই। সেখানেই নিজেদের সিনেমার এই প্রাপ্তি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সাথে শেয়ার করেছেন সিনেমার টিম। স্বাভাবিকভাবেই বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এবং সিনেমাপ্রেমীদের জন্য ‘মাস্টার’ সিনেমার এই প্রাপ্তি গর্ব এবং আনন্দের অনুভূতি নিয়েই হাজির হয়েছে তা বলার অপেক্ষা রাখেনা।

You might also like