ঈদে আসছে সাদিয়া আয়মানের তিন নাটক

15

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। অল্প সময়েই নিজের অভিনয়গুণে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। নাটকে সাবলীল উপস্থিতি ও চরিত্রে বৈচিত্র্য আনার দক্ষতায় এখন নির্মাতাদের কাছেও ভরসার নাম হয়ে উঠেছেন এ অভিনেত্রী।

- Advertisement -

- Advertisement -

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি এক আলাপচারিতায় ব্যক্তিগত ও পেশাগত নানা প্রসঙ্গে কথা বলেন সাদিয়া। নিজের প্রথম প্রেমের অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, উচ্চ মাধ্যমিকে পড়ার সময় তার জীবনে প্রথম প্রেম আসে। তবে সে সম্পর্কের স্মৃতি সুখকর নয় বলে উল্লেখ করেন তিনি। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সম্পর্কটি ভালো থাকলে হয়তো আজ ভিন্ন বাস্তবতা হতে পারত। অতীত প্রসঙ্গে তার কণ্ঠে ছিল নিরাবেগ স্বর।

প্রথম প্রেম নিয়ে অনেকের মনে নস্টালজিয়া থাকলেও সাদিয়ার দৃষ্টিভঙ্গি কিছুটা আলাদা। তার মতে, যে মানুষ বা সম্পর্ক জীবনের পথ থেকে হারিয়ে যায়, তাকে আঁকড়ে ধরে সামনে এগোনো যায় না। তিনি মনে করেন, প্রথম প্রেম, প্রথম নাটক বা সিনেমার অনুভূতি আলাদা হলেও সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়। একবার কেউ হারিয়ে গেলে তাকে মনে ধরে রাখেন না বলেও জানান তিনি। নিজেকে আবেগপ্রবণ হলেও ভেতরে ভেতরে দৃঢ় বলে মনে করেন এ অভিনেত্রী।

কাজের প্রসঙ্গে সাদিয়া জানান, নতুন বছরে এরই মধ্যে তিনটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। নাটকগুলো আগামী ঈদুল ফিতরে প্রচারের সম্ভাবনা রয়েছে। ভালোবাসা দিবস ঘিরে নতুন কোনো কাজ না করলেও আগে ধারণ করা কিছু নাটক প্রচারে আসতে পারে বলে জানান তিনি।

অভিনয় ও পেশাদারত্বের ভারসাম্য বজায় রেখে ধীরে ধীরে নিজের অবস্থান আরো মজবুত করছেন সাদিয়া আয়মান। অতীতের অভিজ্ঞতাকে পেছনে রেখে এখন ভবিষ্যতের দিকেই তাকিয়ে থাকতে চান তিনি।

You might also like