৯৮তম অস্কার আয়োজন ভাঙলো রেকর্ড, রচিত হলো নতুন ইতিহাস

14

 

- Advertisement -

- Advertisement -

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে তখন টান টান উত্তেজনা। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আলো জ্বলে উঠলো যখন সৃষ্টি হলো এক নতুন ইতিহাসের।

২০২৬ সালের অস্কারের এই রাতটি চিরস্মরণীয় হয়ে থাকবে প্রথা ভাঙার গল্প আর দীর্ঘ প্রতীক্ষার অবসানের জন্য।


এবারের অস্কারের সবচেয়ে বড় এবং আবেগী মুহূর্তটি ছিল যখন অটাম ডুরাল্ড আরকাপাও-এর নাম ঘোষণা। ‘সিনার্স’ (Sinners) সিনেমার জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার জিতে তিনি অস্কারের ৯৮ বছরের ইতিহাসে প্রথম নারী এবং প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন।
সিনেমা প্রেমীদের জন্য এবারের বড় তৃপ্তি ছিল কিংবদন্তি নির্মাতা পল থমাস অ্যান্ডারসন-এর জয়। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে একাধিকবার মনোনীত হয়েও যা ছিল অধরা, এবার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ (One Battle After Another)-এর মাধ্যমে সেই আক্ষেপ ঘুচল। শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ পরিচালকসহ ৬টি অস্কার জিতে সিনেমাটি এবারের আসরের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে।

তবে, শ্রেষ্ঠ অভিনেতার দৌড়ে এবার লড়াই ছিল হাড্ডাহাড্ডি। সবাইকে চমকে দিয়ে ‘সিনার্স’-এর দুর্দান্ত অভিনয়ের জন্য অস্কার হাতে তুললেন মাইকেল বি. জর্ডান। অন্যদিকে, ‘হ্যামনেট’ (Hamnet) সিনেমায় এক বিষাদময় অথচ শক্তিশালী চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেলেন জেসি বাকলি।

কে-পপ বিপ্লব
‘কে-পপ ডেমন হান্টার্স’ অ্যানিমেটেড সিনেমার ‘গোল্ডেন’ গানটি শ্রেষ্ঠ মৌলিক গানের পুরস্কার জিতে ইতিহাস গড়ল।

সবকিছু মিলিয়ে এবারের অস্কার আসর ছিল অনন্য।
উপস্থাপক কোন্যান ও’ব্রায়েনের বুদ্ধিদীপ্ত রসবোধ থেকে শুরু করে শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’-র প্রথম জয়—সব মিলিয়ে অস্কার ২০২৬ ছিল বৈচিত্র্যে ভরপুর।

এক নজরে অস্কার ২০২৬

শ্রেষ্ঠ চলচ্চিত্র ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার One Battle After Another
শ্রেষ্ঠ অভিনেতা মাইকেল বি. জর্ডান Sinners
শ্রেষ্ঠ অভিনেত্রী জেসি বাকলি Hamnet
শ্রেষ্ঠ পরিচালক পল থমাস অ্যান্ডারসন One Battle After Another
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা শন পেন One Battle After Another
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী অ্যামি ম্যাডিগান Weapons
শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র নরওয়ে Sentimental Value
শ্রেষ্ঠ অ্যানিমেটেড চলচ্চিত্র কে-পপ ডেমন হান্টার্স KPop Demon Hunters

You might also like