ডোরেমন শিশিুদের জনপ্রিয় একটি টিভি সিরিজ । আর এই ডোরেমনকে সারাবিশ্বের সকল শিশুদের কাছে যিনি পৌছে দিয়েছিলেন , তিনি সুতোমু শিবায়ামা। জাপানের অ্যানিমেশন কার্টুন চলচ্চিত্রের অন্যতম নির্মাতা । কিন্তু দু:খজনক খবর হচ্ছে এই গুনীজন আর বেঁচে নেই।

দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করে না–ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাপানি অ্যানিমেশন জগতের অন্যতম নির্মাতা সুতোমু শিবায়ামা। গত ৬ মার্চ মারা গেলেও ১৭ মার্চ এক বিবৃতিতে পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠান।

বিবৃতিতে জানানো হয়, জনপ্রিয় শিশুতোষ সিরিজ ‘ডোরেমন’–এর পরিচালক হিসেবে তিনি বহু বছর দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিনোদন অঙ্গনের সহকর্মীরা।
‘ডোরেমন’-এর মতো জনপ্রিয় ধারাবাহিককে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তাঁর হাত ধরেই নবীতা নবি। সিজুকার মতো চরিত্র দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয়।
১৯৬৩ সালে একটি অ্যানিমেশন প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন সুতোমু শিবায়ামা। পরবর্তী সময়ে তিনি নিজেই অ্যানিমেশন প্রযোজনার সঙ্গে যুক্ত হন। ‘ডোরেমন’ ছাড়াও ‘চিবি মারুকো’, ‘নিন্তামা রান্তারো’সহ বেশকিছু জনপ্রিয় ধারাবাহিক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
