হারতে হারতে জিতে গেলো পাকিস্তান , হারালো নেদারল্যান্ডসকে

10

হারতে হারতে জিতে গেলো পাকিস্তান । শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ দেখতে বসে মনেই হয়েছিল তবে কি হেরে গিয়ে লজ্জার মুখোমুখি হবে পাকিস্তান । এমনকি  একটা সময় মনে হচ্ছিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বুঝি বিশ্বকাপ মিশন শেষ হতে যাচ্ছে পাকিস্তানের। তবে পাকিস্তানের ক্রিকেট ভক্তদের সব ভয় আর আশঙ্কা দূর করে নিজেদের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটের নাটকীয় জয় পেয়েছে অধিনায়ক সালমান আলী আগার দল।

- Advertisement -

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়ে নেদারল্যান্ডসকে ১৯.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। তবে সহজ এই লক্ষ্য তাড়া করতে নেমে নদীর মতো বার বার বাঁক নিয়েছে পাকিস্তানের ইনিংস। বলা যায় কষ্ট হলেও জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল পাকিস্তান। নেদারল্যান্ডসকে হারাতে সলমন আলি আগার টিমকে  অবশ্য লড়তে হয়েছে অনেকটাই । ম্যাচের শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে  প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৭ রান করে নেদারল্যান্ডস। জবাবে ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৪৮ রান পাকিস্তানের। ব্যর্থ সলমন, বাবর আজ়ম। চাপের মুখে ব্যাট হাতে জেতালেন ফাহিম আশরফ।  হার লজ্জার হাত থেকে কোনও মতে রেহাই দিলেন নিজের দলকে । বিশ্বকাপ বয়কটের আভাষ দিয়েছিল পাকিস্তান । আজ হারলে সেটার কারনেই বেশি সমালোচনা হতো। কিন্তু শেষ কয়েকটা ওভারে দারুন সব বাউন্ডারি হাকে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দারুন দেখালো পাকিস্তানের ব্যাটাররা।  তাই বলাই যায় প্রায় হারের মুখে দাঁড়িয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান।

 

You might also like