আর্থিক লেনদেনের অভিযোগ তদন্তের স্বার্থে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

9

আর্থিক লেনদেন নিয়ে বিতর্কের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন গুরুং। ফেসবুকে তিনি লেখেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং পদে থেকে তদন্তপ্রক্রিয়াকে প্রভাবিত না করার স্বার্থে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলাম। আজ থেকেই এটি কার্যকর হবে।’পদত

- Advertisement -

- Advertisement -

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা করেন সুদান গুরুং

 

সম্প্রতি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে যে, অর্থ পাচারের অভিযোগে তদন্তাধীন ব্যবসায়ী দীপক ভাট্টার সঙ্গে গুরুংয়ের ব্যবসায়িক অংশীদারত্ব রয়েছে। এছাড়া তার সংগঠন হামি নেপাল প্রশ্নবিদ্ধ উৎস থেকে অর্থ পেয়েছে, এমন খবর প্রকাশের পর তিনি বিতর্কের মুখে পড়েন।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রেস সচিব দীপা দাহাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছেন, নতুন মন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

সুদান গুরুং বেসরকারি সংস্থা হামি নেপালের প্রধান ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে জেন-জি-এর নেতৃত্বে হওয়া আন্দোলনের সামনের সারিতে ছিলেন তিনি। ৫ মার্চের পার্লামেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে তিনি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে যোগ দেন এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর ২৭ মার্চ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

You might also like