গাড়ি ভাংচুর , নিরাপত্তা বাহিনীকে ইট নিক্ষেপ হলেও ২০২১ সালের মত প্রাণহানি হয়নি পশ্চিমবঙ্গে

প্রথম দফায় ভোটারের ৯০ শতাংশেরও বেশি মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে

12

পশ্চিমবঙ্গে আজ রাজ্য বিধান সভার ভোট হয়েছে ,ভোটারের বাধভাঙ্গা জোয়ারের মত স্বতফুর্ত  ভোটারের উপস্থিতিতে । সবচেয়ে বেশি ৯৫ দশমিক ৬৪ শতাংশ ভোট পড়েছে রঘুনাথগঞ্জে।  পশ্চিমবঙ্গে মোট ভোটারের ৯০ শতাংশেরও বেশি মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে। । বলা হচ্ছে, ভোটদানের ক্ষেত্রে অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দিতে পারে এবারের নির্বাচন।আর সহিংসতা নামমাত্র। একজন ভোটারও ভোটের দিন সহিংসতায় মারা যাননি।  ২০২১ সালের নির্বাচনের দিন কোচবিহারে গুলিবিদ্ধ হয়ে যেভাবে চারজন মারা গিয়েছিলেন, তেমন ঘটনা এবার ঘটেনি।

- Advertisement -

- Advertisement -

পশ্চিমবঙ্গে ভোট হয়েছে প্রায় নির্বিঘ্নে। বড় ধরনের কোনো সহিংসতা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে ছোটখাটো কিছু সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। আসানসোল দক্ষিণ আসনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা এমনটাই অভিযোগ অগ্নিমিত্রা পালের।পুলিশ এবং কেন্দ্রীয়বাহিনীকে লক্ষ্য করে  ইট-পাটকেল নিক্ষেপ হয়েছে খয়রাশোলের বুধপুর গ্রামে । পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভার কান্ডারুনে অসুস্থ হয়ে মারা গেছেন একজন বৃদ্ধা ভোটার মারা গেছেন।

ভোটকেন্দ্রের নিরাপত্তা বাহিনীর ওপর ইট বৃষ্টি

জোড়া ফুলে ভোট দিলেও পদ্মফুলে পড়ছে। এমনই অভিযোগে উত্তাল খয়রাশোলের বুধপুর গ্রামের ৬৫ নম্বর বুথে। ভোটে কারচুপির খবর গ্রামে ছড়িয়ে পড়তেই প্রাথমিক বিদ্যালয় চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। বুধপুর গ্রামে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের ভোট কেন্দ্র থেকে দূরে সরাতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে বাহিনী লাঠিচার্জ করতেই ক্ষেপে যায় জনতা। পুলিশ এবং কেন্দ্রীয়বাহিনীকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। ইটের ঘায়ে জখম হন তিনজন আধা সামরিক বাহিনীর জওয়ান। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামবাসীরা  ভেঙেছে পুলিশ ভ্যান। বাধ্য হয়ে পুলিশকে রিভালবার হাতে তুলে নিতে হয়েছে।

গ্রামবাসীদের দাবি, জোড়া ফুলে ভোট দিলেও, ভোট চলে যাচ্ছে পদ্মফুলে। এর বিহিত না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন থেকে সরবে না। ততক্ষণে প্রায় ২০০ জন ভোটার ভোট দিয়েছেন। এরই মধ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী বুধপুর বুথ ঘিরে ফেলে। ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে ভোট শুরু করার নির্দেশ দেন। ভোট শুরু হতেই গ্রামবাসীরা আরও উত্তেজিত  হয়ে পড়েন। শুরু হয় ইট বৃষ্টি। তাতেই জখম হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। খবর পেয়ে গ্রামে পৌঁছন বীরভূম জেলা পুলিশ সুপার। শুরু হয় ধরপাকড়।তবে এনিয়ে  প্রশাসনিক মহলের কেউই মুখ খুলতে নারাজ। তবে জানা গিয়েছে, এখনও পর্যন্ত দশের অধিক গ্রামবাসীকে আটক করা হয়েছে।

বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

আসানসোল দক্ষিণ আসনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা এমনটাই অভিযোগ অগ্নিমিত্রা পালের। তার নিজস্ব বিধানসভা কেন্দ্রের রহমত নগরে তিনি প্রবেশ করতে গেলে তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় একদল দুষ্কৃতী,  এমনটাই অভিযোগ করেন তিনি। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সামনে তার গাড়ির উপর হামলা হয়  বলে অভিযোগ। রহমত নগর এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসন রয়েছে। যদিও ভোট প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে বুথে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল নির্বাচন কমিশন ও হিরাপুর থানায় লিখিত অভিযোগ জানান তার প্রতি আক্রমনের ঘটনার।

ভোটারের মৃত্যু

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভার কান্ডারুনের ১৫২ নম্বর বুথে ভোট দিতে এসে মর্মান্তিক ঘটনার শিকার হলেন কলি মণ্ডল নামে এক ৬০ বছরের বৃদ্ধা। তিনি ভোটকেন্দ্রে এসে প্রথমে আঙুলে কালি লাগান। এরপর ভোটদান কক্ষে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে উপস্থিত কর্তব্যরত কর্মী ও স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রচন্ড গরমের কারণে ওই বৃদ্ধা অসুস্থ হয়ে মারা গিয়েছেন।

আগামী ২৯ এপ্রিল দ্বীতিয়দফা ভোট গ্রহন শেষে ৪ মে ভোটের ফল প্রকাশিত হবে।

You might also like