বঙ্গ সফরে এসে গঙ্গা বন্দনায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

11

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে বঙ্গ সফরে এসে গঙ্গা বন্দনায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোলকাতার হুগলি নদীতে সাধারন নৌকায় চড়ে নদীতে ভেসে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন “ গঙ্গা প্রতিটি বাঙালির কাছে নদীর চেয়েও বড় কিছু “ ।

- Advertisement -

- Advertisement -

আজ শুক্রবার, সকালটা কলকাতার গঙ্গাবক্ষে নৌকা বিহারের মাধ্যমে দিন শুরু করেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ায়তে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে প্রধানমন্ত্রী । তিনি লেখেন, “গঙ্গা প্রতিটি বাঙালির হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে। বলা যায়, গঙ্গা বাংলার আত্মার মধ্য দিয়ে প্রবাহিত হয়।” নৌকায় ভ্রমণকালে তিনি স্থানীয় মাঝি ও প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলেন ।

কোলকাতার মানুষদের  কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি বিদ্যাসাগর সেতু ও হাওড়া ব্রিজের কিছু ছবিও শেয়ার করেন এক্স হ্যান্ডেলে। পশ্চিম বাংলার মানুষের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

You might also like