মুখ্যমন্ত্রী হওয়া নিয়েও সিনেমাই হচ্ছে বিজয় থালাপতির সাথে

15

সিনেমাটিক কায়দায় অভিনেতা থেকে রাজনৈতিক নেতা বনে গেছে দক্ষিণের নায়ক বিজয় থালাপতি । এখন তার মুখ্যমন্ত্রী হওয়া নিয়েও সিনেমাই হচ্ছে বলা যায় ।ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়লাভের পর জোট গঠনের প্রচেষ্টায়  বিজয় থালাপতি সমর্থন পেয়েছে জাতীয় কংগ্রেসের,কিন্তু জুড়ে দেয়া হয়েছে শর্ত ।তাই হাত বাড়াতে পারছেন না বিজেপির দিকে।

- Advertisement -

- Advertisement -

বিধানসভা নির্বাচনে জয়ের পর অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্টরি কাজাগামকে (টিভিকে) সরকার গঠনে সমর্থন দিয়ে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি বা বিজেপি সমর্থিত কোনো দল জোটে থাকলে তারা সমর্থন দেবে না বিজয়কে। নির্বাচনে টিভিকে ১০৭ আসনে জয় পেয়েছে। কংগ্রেসের পাঁচজন বিধায়কের সমর্থন যোগ হলে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১২ তে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। অর্থাৎ টিভিকে-কে আরও অন্তত ছয়জন বিজয়ী বিধায়কের সমর্থন জোগাড় করতে হবে।

তামিলনাড়ু কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোডাঙ্কারের এক বিবৃতিতে বলা হয়, তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটি এবং কংগ্রেস বিধানসভা দল টিভিকে-কে সরকার গঠনে পূর্ণ সমর্থন দিতে রাজি। তবে কংগ্রেসের সমর্থন নির্ভর করবে জোটে আর কারা থাকছে তার ওপর।কংগ্রেসের সমর্থন পাওয়ার পর এবার বিদুথালাই চিরুথাইগল কাতচির (ভিসিকে) প্রধান থোল থিরুমাভালানের কাছে আনুষ্ঠানিকভাবে সমর্থন চেয়েছেন বিজয়। তবে ভিসিকে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে দলটির নেতারা জানিয়েছেন। এর আগে বিজয় ডিএমকে জোটভুক্ত কংগ্রেস, সিপিআই এবং সিপিএমের কাছেও সমর্থন চেয়েছে। কংগ্রেস ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, বিজয় সরকার গঠন করলে তারা সমর্থন দেবে।

বিজয়ের দল ইতোমধ্যে আরও কয়েকটি দলের সঙ্গেও আলোচনা চালাচ্ছে। এর মধ্যে রয়েছে বিদুথালাই চিরুথাইগল কাতচি (ভিসিকে), ভারতীয় সমাজতান্ত্রিক দল (সিপিআই) এবং ভারতীয় সমাজতান্ত্রিক দল (মার্ক্সিস্ট) (সিপিএম)। এই দলগুলো সমর্থন দিলে টিভিকে-এর আসন সংখ্যা দাঁড়াবে ১১৯।

এদিকে টিভিকে সূত্রে জানা গেছে, দলের নেতারা চেন্নাইয়ে ভারতীয় আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে) দলের প্রধান এডাপ্পাডি কে পালানিস্বোয়ামির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দলটি বর্তমানে বিজেপির সঙ্গে জোটে রয়েছে। এই বৈঠক ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা তৈরি হয়েছে।

কংগ্রেস আরও জানিয়েছে, টিভিকে-এর সঙ্গে তাদের জোট শুধু সরকার গঠনের জন্য নয়। ভবিষ্যতের স্থানীয় সংস্থা নির্বাচন, লোকসভা ও রাজ্যসভা নির্বাচনেও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চলবে।

 

You might also like