আপনি কেমন মানুষ—সেটাই বেশি গুরুত্বপূর্ণ, কাকে বিয়ে করলেন সেটা গুরুত্ব বহন করে না

ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করা বিজেপি নেত্রী কঙ্গনা রনৌতের ইনস্টাগ্রামে দীর্ঘ বার্তা নিয়ে তুমুল বিতর্ক

10

শো-বিজের মঞ্চ আর বড় পর্দার পর রাজনীতিতেও আলোচিত  বলিউডের যে কজন তাদেরই অন্যতম কঙ্গনা রনৌত ।  ভারতের চিত্রজগতে আরো এমন কয়েকজন আছেন, যারা শুধু অভিনয়ের জন্য নন, ব্যক্তিত্ব ও অবস্থানের জন্যও সমান আলোচিত-সমালোচিত। সেই তালিকার শীর্ষে এখন বিজেপির সাংসদ কঙ্গনা রনৌত।  তবে এবার কোনো সিনেমা বা রাজনীতি নয় বরং বিয়ে-সম্পর্ক ও নারীর স্বাধীনতা নিয়ে তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আর সেই মন্তব্য তিনি কোনো গনমাধ্যমের সাক্ষাতকারে করেননি , নিজে থেকেই পোস্ট দিয়েছেন তার সোশ্যাল মিডিয়ার পোস্টে ।

- Advertisement -

- Advertisement -

সম্প্রতি ভোপালের আলোচিত পণপ্রথা-সংক্রান্ত মৃত্যুর ঘটনার পর ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বার্তা শেয়ার করেন কঙ্গনা। সেখানে তিনি তরুণীদের উদ্দেশে বলেন, জীবনে বিয়ের আগে নিজের পরিচয়, ক্যারিয়ার ও আর্থিক স্বাধীনতা গড়ে তোলা বেশি জরুরি। ‘আপনি কী করেন বা আপনি কেমন মানুষ—সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনি কাকে বিয়ে করলেন সেটা বেশি গুরুত্ব বহন করে না।’ লিখেছেন কঙ্গনা । কঙ্গনা রনৌত অল্পকিছুদিন আগেই হিন্দি সিনেমা ইমারজেন্সিতে ভারতের সাবে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি চরিত্রে অভিনয় করেও আলোচনায় এসেছিলেন।

সম্প্রতি ভোপালে এক নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। অভিযোগ ওঠে, পণের চাপ ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন ওই নারী। ঘটনাটি তদন্তে বিশেষ টিমও গঠন করেছে পুলিশ। এই ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেন অভিনেত্রী। তার মতে, অনেক নারী এখনও শুধুমাত্র সমাজ কী বলবে—এই ভয়েই অসুস্থ সম্পর্ক থেকে বের হতে পারেন না।

কঙ্গনা তার পোস্টে মন্তব্য করেছেন  “ শুধু সামাজিক চাপ, বয়স কিংবা পারিবারিক প্রত্যাশার কারণে তাড়াহুড়ো করে বিয়ে করা উচিত নয়। বরং নিজের আত্মসম্মান, আর্থিক নিরাপত্তা ও মানসিক শক্তিকে আরো বেশি অগ্রাধিকার দেয়া উচিৎ “

তার এই বক্তব্য প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই কঙ্গনার বক্তব্যকে সাহসী ও বাস্তবসম্মত বলে সমর্থন জানিয়েছেন। বিশেষ করে নারীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন, অসুখী সম্পর্কের মধ্যে আর্থিক নির্ভরশীলতা অনেক সময় একজন নারীর পরিচয় ও আত্মবিশ্বাস ধীরে ধীরে কেড়ে নেয়।

অন্যদিকে কেউ কেউ মনে করছেন, কঙ্গনার বক্তব্য কিছুটা কঠোর এবং সব সম্পর্ক বা বিয়েকে একইভাবে বিচার করা ঠিক নয়।

 

You might also like