লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

16

লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলা অভিযান নিয়ে পাঁচ দিন ধরে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের মধ্যে নগরীর কেন্দ্রস্থলে আংশিক কারফিউ জারি করেছেন মেয়র ক্যারেন ব্যাস।

- Advertisement -

- Advertisement -

মঙ্গলবার নগরীটি থেকে প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করার পর কেন্দ্রস্থলের আড়াই বর্গকিলোমিটার এলাকায় স্থানীয় সময় রাত ৮টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আগামী বেশ কয়েকদিন কারফিউ বলবৎ থাকবে।

লস অ্যাঞ্জেলেসের নগর সরকার মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে বাসিন্দাদের সতর্ক করেছে। বার্তায় বলা হয়েছে, “লস অ্যাঞ্জেলেস শহর ঘোষণা করছে যে রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত একটি কারফিউ বলবৎ থাকবে। কাজে গমন বা কাজ থেকে ফিরে আসা, জরুরি চিকিৎসার নেওয়া বা দেওয়ার জন্য বের হওয়া এবং জরুরি বিভাগের কর্মীরা কারফিউ মুক্ত থাকবে।”মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের রাস্তায় পঞ্চম দিনের মতো বিক্ষোভ দেখিয়েছে জনতা। এ দিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে কয়েকশত মার্কিন মেরিনা সেনা শহরটিতে হাজির হয়। লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে ট্রাম্প নগরীটিতে ন্যাশনাল গার্ডের চার হাজার সেনাও মোতায়েন করেছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ট্রাম্পের এসব পদক্ষেপে আপত্তি জানিয়ে এসব সেনা মোতায়েনকে অপ্রয়োজনীয়, অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।

এক ভাষণে তিনি আমেরিকানদের ‘ট্রাম্পের মুখোমুখি দাঁড়ানোর’ আহ্বান জানিয়েছেন।

 

You might also like