ভারতের আহমেদাবাদ থেকে আড়াইশর বেশি আরোহী নিয়ে লন্ডনগামী এয়ার ইনডিয়ার একটি উড়োজাহাজ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি বৃহস্পতিবার বেলা ১টা ১৭ মিনিটে আহমেদাবাদ থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ে।
রয়টার্স জানিয়েছে, দূর থেকে বিমানবন্দর এলাকায় ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ভারতীয় টেলিভিশনগুলো জানাচ্ছে, দুর্ঘটনার পরপরই ডজনখানেক অ্যাম্বুলন্সকে ওই এলাকার দিকে ছুটতে দেখা গেছে।
এয়ার ইনডিয়া এক বিবৃতিতে বলেছে, তাদের আহমেদাবাদ-লন্ডন-গ্যাটউইক রুটের ফ্লাইট এআই ১৭১ দুর্ঘটনার কবলে পড়েছে।
