নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের হাতে

10

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো দলেরই দুবারের বেশি শিরোপা জয়ের কীর্তি ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই রেকর্ড ভাঙার হাতছানি নিয়েই মাঠে নেমেছিল স্বাগতিক ভারত। আর ফাইনালে নিউজিল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়ে সেই নতুন ইতিহাসই গড়ল সূর্যকুমার যাদবের দল। মেগা ফাইনালে কিউইদের ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত। আর এই রাজসিক জয়ের মধ্য দিয়ে আহমেদাবাদের এই স্টেডিয়াম নিয়ে থাকা ‘অপয়া’ তকমাও মুছে ফেলল স্বাগতিকরা।

- Advertisement -

- Advertisement -

You might also like