চূড়ান্ত হয়ে গেল ২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮টি দল

3

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। চূড়ান্ত হয়ে গেল ২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮টি দল। বুধবার সকালে আন্তমহাদেশীয় প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরাক। এর মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত হতে যাওয়া এই বিশ্বযজ্ঞের সব কটি স্থান পূর্ণ হলো।

- Advertisement -

- Advertisement -

বিশ্বকাপের সবশেষ ৬টি টিকিটের জন্য লড়াই ছিল সমানে সমান। ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ বাধা পেরিয়ে মূল পর্বে নাম লিখিয়েছে সুইডেন, চেক প্রজাতন্ত্র, তুরস্ক এবং বসনিয়া ও হার্জেগোভিনা। অন্যদিকে, জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ৪৭তম দল হিসেবে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। আর সবশেষ ৪৮তম স্থানটি নিশ্চিত করেছে ইরাক।এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় বিশেষত্ব হলো নতুনের আবাহন। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে অভিষেক হতে যাচ্ছে জর্ডান, উজবেকিস্তান, কুরাসাও ও কেপ ভার্দের। পাশাপাশি দীর্ঘ খরা কাটিয়ে বিশ্বমঞ্চে ফিরছে বেশ কয়েকটি দল। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেছে হাইতি ও কঙ্গো, আর ইরাক ফিরল ৪০ বছরের দীর্ঘ খরা কাটিয়ে।

You might also like