” ভারত ও বাংলাদেশের গভীর শিকড়যুক্ত অভিন্ন সংস্কৃতি ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ “

বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বলেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

4

চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে জাতীয় জাদুঘরে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, এ উৎসবগুলোকে ভারত ও বাংলাদেশের মাঝে বিদ্যমান গভীর শিকড়যুক্ত অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ, যা দুই দেশের সমাজ ও জনগণকে নিবিড়ভাবে সংযুক্ত করে। । অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীও উপস্থিত ছিলেন।

- Advertisement -

- Advertisement -

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠানটি আয়োজন করে ইতিহাস ও ঐতিহ্য পরিষদ।

অনুষ্ঠানে প্রকৃতি ও ঋতু পরিবর্তন থেকে অনুপ্রাণিত নৃত্য, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি, আবৃত্তি ও চিরায়ত জারি গানসহ ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির নিদর্শনস্বরূপ বহুমাত্রিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।

 

 

You might also like