ইসরায়েল ও লেবাননের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

১০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছেন দুই দেশের নেতৃবৃন্দ

5

আন্তর্জাতিক গনমাধ্যমে খবর হওয়ার আগেই    ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোন্ল্ড ট্রাম্প লিখেছেন, ” আমি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। তারা আনুষ্ঠানিকভাবে বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে ১০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছেন “

- Advertisement -

- Advertisement -

ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে এভাবেই ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধবিরতি বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে কার্যকর হবে বলেও তিনি জানিয়েছেন।

ট্রাম্প বলেন, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে এই দুই দেশ দীর্ঘ ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে বৈঠক করেন। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে নির্দেশ দিয়েছি, তারা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে মিলে ইসরায়েল ও লেবাননের মধ্যে স্থায়ী শান্তি অর্জনে কাজ করেন।

ট্রাম্প বলেন, সারা বিশ্বে ৯টি যুদ্ধ সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল। এটি হবে আমার দশম কাজ, তাই চলুন, এটি সফল করি!

গত ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির আওতায় ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা বন্ধ রেখেছে। কিন্তু লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় লেবাননে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।

যুদ্ধবিরতি কার্যকর করা নিয়ে আন্তর্জাতিক মহলের চেষ্টাকে সাধুবাদ জানিয়ে লেবানিজ প্রধানমন্ত্রী বলেন, তিনি আশা করেন যে এই চুক্তি সংঘাতের কারণে যারা বাস্তুচ্যুত হয়েছেন তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যেতে সহায়তা করবে।

সূত্র: সিএনএন ও আল–জাজিরা ও বিবিসি

     

    You might also like