ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এখনই সময় নয় : ইউরোপীয় কমিশন

4

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কড়া বার্তা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এখনই সময় নয়।

- Advertisement -

- Advertisement -

সোমবার (২৭ এপ্রিল) আলজাজিরা-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বার্লিনে জার্মানির রক্ষণশীল দল সিডিইউ এবং এর বাভারিয়ান সহযোগী সিএসইউর বৈঠকে তিনি এ কথা বলেন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, বর্তমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ‘খুবই আগেভাগে’ হয়ে যাবে। ইরান নিজের জনগণের ওপর দমন-পীড়ন চালানোর কারণেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভন ডার লিয়েন বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে ইরানে পরিবর্তন দরকার। দেশটিতে আগে একটি মৌলিক পরিবর্তন দৃশ্যমান হতে হবে।

You might also like