স্কোলিওসিস গবেষণায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ফেলোশিপ প্রাপ্ত ডা. জোনায়েদ বিশেষায়িত স্কোলিওসিস ক্লিনিক প্রতিষ্ঠা করতে চান

3

মার্কিন যুক্তরাষ্ট্রের  স্কোলিওসিস গবেষণার সর্বোচ্চ ফেলোশিপ প্রথম বাাংলাদেশি হিসেবে পেয়েছেন ডা. শরীফ আহমেদ জোনায়েদ। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) এর  স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক। স্কোলিওসি রিসা সোসাইটি (এসআরএস)এর ২০২৬ সালের রবার্ট বি উইন্টার গ্লোবাল আউটিরিচের এই ফেলোশিপ মেরুদন্ডের বক্রতার ( স্কোলিওসিস ) চিকিৎসার ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচিত হয় । ডা জোনায়েদ এই ফেলোশিপে অংশ নেয়ার কারনে যে প্রশিক্ষণ গ্রহন করবেন তাতে বাংলাদেশের মেরুদন্ডের বক্রতার রোগে আক্রান্ত রোগিদের চিকিৎসায় গ্ররুত্বপুর্ণ অবদান রাখবে।

- Advertisement -

- Advertisement -

ডা. জোনায়েদ তার এই ফেলোশিপ উৎসর্গ করেছেন সাধারনভাবে পঙ্গুহাসপাতাল নামে পরিচিত নিটোরের সহকর্মীদের প্রতি । পঙ্গু হাসপাতাল দেশের বৃহত্তম অর্থোপেডিক হাসপাতাল, যেখানে ডা জোনায়েদের সহর্মীরা সীমিত টেকিনিক্যাল সহয়তায় বিপুর রোগীর চাপ মোকাবিলা করেন। ডা. শরীফ আহমেদ জোনায়েদ  তার প্রশিক্ষণলদ্ধ জ্ঞানের মাধ্যমে অসহায় রোগীদের সেবা করার জন্য,বিশেষ করে জটিল অপারেশনের খরচ বহন এবং প্রয়োজনীয় আধূনিক যন্ত্রপাতি সংগ্রহের মাধ্যমে একটি বিশেষায়িত স্কোলিওসিস ক্লিনিক প্রতিষ্ঠা করতে চান। এজন্য তিনি সামাজিক কাজে আগ্রহী ব্যাক্তি ,দাতব্য সংস্থা ও করপোরেট সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছেন। স্বেচ্ছাসেবি হিসেবে কাজ করার আহবান জানিয়েছেন সংশ্লিষ্ট বিষয়ের চিকিৎসক এবং নার্সসহ মেডিকেল টেকনোলজিস্টদের।

You might also like