রাশেদ মাকসুদের বিদায় নিশ্চিত , শেয়ারবাজারে ইতিবাচক হাওয়া

“ চারজন কমিশনার ও একজন চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া প্রায়ই চূড়ান্ত “ ইআরএফের সেমিনারে বলেছেন অথর্মন্ত্রী

9

অবশেষে সরকার সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন পুরোটাই নতুন করে সাজানোর প্রক্রিয়া চূড়ান্ত করেছে বলে নিশ্চিত করেছেন অথর্মন্ত্রী নিজেই। আর এখবর এরই মধ্যে পৌছেছে শেয়ারবাজার বিণিয়োগকারিদের কাছে। তাই ঈদের ছুটি শেষে প্রথম আর দ্বিতিয় কার্যদিবস মিলে সূচক বেড়েছে ৭০ পয়েন্ট । আর আজ মঙ্গলবার (২ জুন)  ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন দীর্ঘদিন পর এক হাজার কোটি টাকা অতিক্রম করেছে ।

- Advertisement -

- Advertisement -

অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের  সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত বাজেট বিষয়ক সেমিনারে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন “চারজন কমিশনার ও একজন চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া প্রায়ই চূড়ান্ত। আগামী দুই সপ্তাহের মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে। তাদের হাত ধরে শেয়ারবাজারে বড় পরিবর্তন আসবে। “ দেশের পুঁজি বাজারকে আরও কার্যকর করতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) রাজনৈতিক দল নিরপেক্ষ পেশাজীবীদের নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে কমিশনের সদস্যরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবেন। আজ মঙ্গলবার বাজেটবিষয়ক এক সেমিনারে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

‘বাজেট ২০২৬–২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শিরোনামে এ সেমিনারে বিএসইসি প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন “ বিগত দিনে বারবার লুটপাট করে শেয়ারবাজারের অবস্থা খারাপ করা হয়েছে। বিএসইসিতে এবার সম্পূর্ণ স্বাধীনভাবে ও পেশাজীবীদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হচ্ছে, যারা পুঁজিবাজার বোঝেন। তাদের হাত ধরে শেয়ারবাজারে বড় পরিবর্তন আসবে। এবার বাজারে বড় ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। “ উল্লেখ্য বিগত অন্তর্বতী সরকারের সময়ে নিয়োগ দেয়া বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ গতএক বছরে তেমন কোনো ইতিবাচক পদক্ষেপ নিতে পারেন নাই। তাই গত কয়েকমাস ধরেই তার পদত্যাগের দাবি করে আসছিলো সাধারন বিণিয়োগকারিরা ।

 

You might also like