খুচরা গ্রাহক পর্যায়ে দেড় টাকা বাড়লো প্রতি ইউনিট বিদ্যুতের দাম

বাজেটে আগে দাম বৃদ্ধির সিদ্ধান্তে মানুষের ওপর কি প্রভাব পড়বে তার কোনো গবেষণা করেনি বিইআরসি

8

জিনিসপত্রের দাম বৃদ্ধি চাপে যখন বিপর্যস্ত জনজীবন, এমন পরিস্থিতিতে আবারোও বাড়ানো হলো বিদ্যুৎতের দাম। খুচরা বা গ্রাহক পর্যায়ে ১ টাকা ৫২ পয়সা বাড়লো প্রতি ইউনিট বিদ্যুতের দাম। এখন জুন মাসের বিলের সঙ্গে প্রতি ইউনিটের জন্য দাম দিতে হবে ১০ টাকা ৬৩ পয়সা দরে। দাম বাড়ানো হয়ে পাইকারি পর্যায়েও। প্রতি ইউনিট ১ টাকা ৩৯ পয়সা বেড়ে পাইকারিতে বিদ্যুতের নতুন দাম এখন ৮ টাকা ৩৯ পয়সা। বুধবার দুপুরে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।

- Advertisement -

- Advertisement -

বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে কমিশনের ওপর কোনো চাপ ছিলো দাবি করে বিইআরসি চেয়ারম্যান জানান, বাজেটে আগে দাম বৃদ্ধির এই সিদ্ধান্তে মানুষের ওপর কি প্রভাব পড়বে তার কোনো গবেষণা করা হয়নি।

 

আজ বুধবার (৩ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসি বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দেয়।কমিশনের ঘোষণা অনুযায়ি, পাইকারিতে দাম বাড়ানো হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। আর খুচরা বা গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হয়েছে ১ টাকা ৫২ পয়সা। সে হিসাবে খুচরায় ১৬ দশমিক ছয় আট শতাংশ আর পাইকারি ১৯ দশমিক আট পাঁচ শতাংশ হারে দাম বেড়ে পাইকারিতে এখন নতুন দাম ৮ টাকা ৩৯ পয়সা আর খুচরায় দাম ১০ টাকা ৬৩ পয়সা।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুন মাসের বিদ্যুৎ বিলের সঙ্গেই কার্যকর হবে নতুন দাম। এছাড়াও বিদ্যুতের সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জও বাড়ানো হয়েছে বলেও জানান তিনি ।  আগের ৩১ টাকা ৩৫ পয়সা থেকে বাড়িয়ে সঞ্চলন মূল্যহার করা হয়েছে ৩৮ টাকা ৮৬ পয়সা।

 

এর আগে, পাইকারি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছিলো পিডিবি। আর খুচরায় বিতরণী প্রতিষ্ঠানগুলোর দাবি ছিলো আরও ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর। বিইআরসি বলছে, যে হারে দাম বাড়ানো হয়েছে তাতেও বিদ্যুৎ খাতে বছরে সরকারকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।

 

 

You might also like