অর্থনীতি শক্তিশালী করতে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ প্রয়োজন: বাণিজ্য উপদেষ্টা

100

অপ্রয়োজনীয় প্রকল্প ও অর্থ পাচার এ দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

- Advertisement -

- Advertisement -

তিনি বলেন, ‘বিগত সময়ে দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সম্মেলনে তিনি এসব বলেন।

‘অর্থনীতির পুনর্বিন্যাস বিষয়ে টাস্কফোর্সের সুপারিশ’শিরোনামে দুই দিনব্যাপী এ সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন তিনি।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘ব্যাংকিং সেক্টর ও নানা অবকাঠামো নির্মাণে দুর্বৃত্তায়ন হয়েছে। অর্থনীতিকে শক্তিশালী করতে আমাদের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও শ্রমিকদের দক্ষতা বাড়াতে হবে।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের বেশিরভাগ কাঁচামাল বিদেশ থেকে আসে। শ্রম উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের উৎপাদন ব্যয় কমানো ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিতে হবে।’

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে গঠিত টাস্কফোর্সের চেয়ারম্যান কে এ এস মুরশিদ।

সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ও বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর কনফারেন্সে উপস্থিত ছিলেন।

You might also like