ঈদের ছুটির পর আবারও আন্দোলনে নেমেছে সরকারি কর্মচারিদের জোট ‘সরকারি কর্মকর্তা কর্মচারি ঐক্য পরিষদ’।
সোমবার (১৬ জুন) বেলা ১১টার পরে সচিবালয়ের বাদাম তলায় সমবেত হন আন্দোলনকারীরা। পরে মিছিল করে নতুন কেবিনেট ভবনের সামনে অবস্থান নেন তারা। সরকারি কর্মকর্তা কর্মচারি ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন সংযুক্ত পরিষদ নেতা নুরুল ইসলাম।
পূর্ব ঘোষিত কর্মসূচি আনুযায়ী সরকারি চাকরি আধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনকারীরা স্বরাষ্ট্র, সমাজকল্যাণ ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন। এর পরপরই আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
